ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দুর্গোৎসব: ব‌রিশালে ‘জাগো দশপ্রহরণধারিণী’

    দুর্গোৎসব: ব‌রিশালে ‘জাগো দশপ্রহরণধারিণী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব‌রিশালে অনু‌ষ্ঠিত হয়েছে ‘জাগো দশপ্রহরণধারিণী’।

    শুক্রবার রাতে ব‌রিশালের সর্ববৃহৎ পূজা মণ্ডপ শ্রীশ্রী শংকর মঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি মা‌নিক মুখার্জী কুডু।

    পূজা উদযাপন ক‌মি‌টির আয়োজনে ও চিরন্তনী বৈ‌দিক সাংস্কৃ‌তিক সংগঠন অধ‌্যাত্ম চর্চা ও গবেষণা কেন্দ্রের সহযো‌গিতায় সন্ধ‌্যায় আগমনী সঙ্গীত, চণ্ডী পাঠ ও গী‌তি আলেখ‌্য ‘চিন্ময়ী বন্দনা’র মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

    পরে নৃত‌্য প‌রিবেশন করেন শিল্পীরা‌। নৃত‌্যানুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

    শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি লিমন কৃষ্ণ সাহা কানুর সভাপতি‌ত্বে ও সম্পাদক চিন্ময় দাসের সঞ্চালনায় সভায় বক্তব‌্য রা‌খেন ব‌রিশাল জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি মা‌নিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি ভানু লাল দে, সম্প‌াদক গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল‌্যাণ ফ্রন্ট ব‌রিশাল বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক সুভাষ সরকার মন্টু ও শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই।

    সভা শেষে সঙ্গীতানুষ্ঠান ও নাটক ‘দশপ্রহরণধা‌রিণী’ মঞ্চস্থ করা হয়। প‌রে সনাতন বিদ‌্যার্থী সংসদের প‌রিবেশনায় কালী কীর্তণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি মা‌নিক মুখার্জী কুডু বলে‌ন, মহালয়ার দিন থেকেই মূলত দুর্গোৎসবের ক্ষণগননা শুরু হয়। দেবীর আগমনী উপলক্ষে শংকর মঠে মহালয়ার আগের দিন রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রচুর দর্শনার্থী এই অনুষ্ঠান দেখতে ভীর জ‌মিয়েছে।

    মহানগর পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি ভানু লাল দে বলেন, ১৬ অক্টোবর দেবী দুর্গার আমন্ত্রণ ও অ‌ধিবাসের মধ্যে দিয়ে দুর্গাপূজা শুরু হবে। এর আগে এই আগমনী অনুষ্ঠানের মধ্যে থেকে দুর্গাপূজার আবহ তৈরি হয়েছে।

    অন‌্যদিকে শ‌নিবার সকালে শ্রীশ্রী রাধা গো‌বিন্দ নিবাসের আয়োজনে মহালয়া অনু‌ষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ