ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু

    উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর প্রেসক্লাবের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটনকে সভাপতি এবং জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলমের সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

    সভায় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাবকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি উজিরপুর উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

    নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে উজিরপুর প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ