ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

    গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঋণের দায়ে জর্জরিত হয়ে পাওনাদারদের চাঁপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশালের গৌরনদী উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। 

    মৃত পুলিন তালুকদার ওই এলাকার মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

    মৃতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জনক পুলিন তালুকদার দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। গত এক বছর পূর্বে তিনি দেশে এসে নিজ বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 

    তারা আরও জানিয়েছেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন তালুকদার। গত কয়েকদিন স্থানীয় পাওনাদার এবং এনজিওর কিস্তির টাকার জন্য চাঁপ প্রয়োগ করা হচ্ছিল।

    পাওনাদারদের এ চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেয় পুলিন তালুকদার। 

    স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ