ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বুখাইনগর বাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।

    সোমবার (৫ অক্টোবর) বিকেলে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। 

    মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। 

    গ্রেফতারকৃত হল, চরমোনাই এলাকার দুলাল চন্দ্র বেপারীর ছেলে শুভংকর বেপারী (২৯)। 

    এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুখাইনগর বাজারস্থ মামুন ভ্যারাইটি স্টোরের সামনে এসআরবির একটি দল অভিযান চালান। এসময়  ৮ কেজি গাঁজাসহ শুভংকর বেপারীকে গ্রেফতার করা হয়।

    এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ