ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক 

    গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।  এ উপলক্ষে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

    র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। 

    জেলা প্রশাসক বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

    তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় সেতুবন্ধন থাকতে হবে। শ্রেণিকক্ষে শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের কৌতূহল, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকতে হবে। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ও অকপটে শিক্ষকদের কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে শিক্ষকদের শিক্ষার্থীবান্ধব হতে হবে। এসময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন।

    বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ