ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

    উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানমের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

    সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন ভূমিসংক্রান্ত সেবা আরও সহজ, জনবান্ধব ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ সময় তিনি বেদখল হওয়া খাল ও খাসজমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমিসংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

    জবাবে সহকারী কমিশনার (ভূমি) অফিসের বিদ্যমান সমস্যা নিরসন এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি ভূমিসংক্রান্ত সেবার মান উন্নয়ন ও জনভোগান্তি কমাতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান, সদস্য সোহাগ হাওলাদার, মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন,সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ,সাবেক সহসভাপতি সৈয়দ নাজমুল ইসলাম ও সাবেক আহমেদ কবির বিপ্লব মোল্লা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ এবং সাবেক সদস্য মো. খলিলুর রহমান,সাবেক আহাদ সুমন ও সাবেক বাহারুল ইসলাম বাহার।

    মতবিনিময় সভায় ভূমিসংক্রান্ত সেবার স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ