ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

    রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

    অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি করার আহ্বান জানান তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ