ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

    বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার সকাল ১০ টায়  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। 

    বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে প্রশিক্ষণে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশী ও জেলা আইসিটি অফিসার মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।

    মানুষকে সেবা দেওয়া মহৎ কাজ উল্লেখ করে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রামের অসহায় ও সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। কোনো পক্ষপাত না করে মানুষকে সঠিক বিচার পেতে সহযোগিতা করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় যেকোন বিরোধ দীর্ঘদিন ধরে চলতে না দিয়ে পারিবারিক ও সামাজিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। রাগ, হিংসা ও বিরোধ দীর্ঘস্থায়ী না করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে পরিবার ও সমাজে শান্তি বজায় রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, বিভিন্ন অপরাধ ও বিরোধের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও ধারাগুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত ধারণা থাকতে হবে। চুরি, প্রতারণা, মারামারি, আঘাত ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেকোনো ঘটনা সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন ও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচার কাজ দ্রুত সমাধানের ক্ষেত্রে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। এসময় তিনি গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার পাশাপাশি আইন ও বিধি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা গেলে সাধারণ মানুষকে আরও কার্যকর, দ্রুত ও ন্যায়সংগত সেবা দেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ