ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে

    উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে আলোচিত তুবার বাবা অনিক সরদারকে সংশোধনের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে (রিহ্যাব বা পুনর্বাসন কেন্দ্র) পাঠানো হয়েছে।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

    তিনি বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় সোমবার দুপুরে গাড়িতে করে রিহ্যাবে পাঠানো হয়েছে। তিনি সেখানে তিনমাস থেকে চিকিৎসা নেবেন।

    সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত তার স্ত্রী স্বাবলম্বী হতে যা করতে চান, সেই কাজে সহযোগিতা করা হবে।

    তিনি বলেন, অনিকের বড় মেয়ে তুবা বিনতে অর্ণি যে স্কুলে লেখাপড়া করে, সেখানে সোমবার আমি নিজে গিয়ে খোঁজখবর নিয়েছি।

    তার শিক্ষকদের সঙ্গে লেখাপড়ার বিষয়ে কথা হয়েছে, তারা তুবার পড়ালেখার প্রতি বিশেষ নজর রাখবেন। এছাড়া আমি ব্যক্তিগতভাবে তুবার পড়ালেখা চালিয়ে যাওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি তুবার একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যদি কেউ তাকে সহযোগিতা করতে চায়, তাহলে সেখানে তারা সহযোগিতার অর্থ পাঠাতে পারবে।

    গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন অনিক সরদার। পরে পিটিয়ে বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়।

    খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে।

    সারারাত অনাহারে ছিলেন বাবা। এ জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে বাবার মুখে তুলে দেয় সে।

    স্থানীয় এক যুবক ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তা ব্যাপকভাবে ভাইরাল হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন