ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

    বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে বিশেষ সাফল্য দেখিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। পৃথক দুটি যৌথ অভিযানে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদার (৫৫) এবং  বাকেরগঞ্জের চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মো. সুমন শিকদার (২৫) কে গ্রেফতার করেছে এসআরবি।

    শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল সরদার ও রোববার ভোরে বাকেরগঞ্জ উপজেলা মো. সুমন শিকদার (২৫) কে গ্রেফতার করা হয়। 

    রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে  এসআরবি-৮ (বরিশাল)। 

    গ্রেফতারকৃত জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে ও  সুমন বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের মো. বাবুল শিকদারের ছেলে। 

    এসআরবি-৮ জানায়, ১৯৯৯ সালে খুলনরে রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (মামলা নম্বর-০৫, তারিখ-২৪/০৯/১৯৯৯) আদালত জয়নালকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের অপরাধে (২০১ ধারা) আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। নিজের পরিচয় গোপন করে প্রায় ২৭ বছর ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন তিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

    এসআরবি আরও জানায়, পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে অভিযুক্তরা দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুমন শিকদারকে তার বসতঘর থেকে ডেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যা করে। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর শনিবার ভোরে বাকেরগঞ্জ উপজেলা থেকে সুমন শিকদারকে গ্রেফতার করা হয়।  তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসআরবি-৮'র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এসআরবি-র আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন