ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সাংবাদিক বেলায়েত বাবলু হাসপাতালে ভর্তি

    সাংবাদিক বেলায়েত বাবলু হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।

    বেলায়াতে বাবলু বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি দৈনিক যুগান্তর বরিশাল অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

    বেলায়েত বাবলুর সহধর্মিণী রোমানা বাবলু বলেন, বেলায়েত বাবলু হঠাৎ বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সন্ধ্যার দিকে তাকে নগরীর বাংলাবাজার এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালের সিসিইউতে ভর্তির পরামর্শ দেন।

    জানাগেছে, ইতোপূর্বে হার্টে সমস্যা রয়েছে বেলায়েত বাবলুর। তখন হার্টে অস্ত্রপচার করে রিং বসানো হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্ত্রীসহ স্বজনরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন