ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

    কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা। 

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেট প্রতি রাতে বরিশাল সদর শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী খালের মুখ থেকে শুরু করে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে ভাঙ্গন কবলিত এলাকায় শত শত বলগেট বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

    স্থানীয় সবুজ মাঝি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তালতলী খালের মুখ থেকে শুরু করে ভাষানচর ইউনিয়নের সীমান্ত পর্যন্ত নদীতে প্রতি রাতে শত শত বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বাণিজ্য চলছে। রাত-৮ টা থেকে শুরু করে ভোর পর্যন্ত একের পর এক বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে রমরমা বাণিজ্য চলছে। 

    একদিকে নদী ভাঙ্গনে বসত বাড়ি, ফসলি জমি হাড়িয়ে দিশেহারা মানুষ, অন্যদিকে ভাঙ্গন কবলিত এলাকায় ড্রেজার বসিয়ে চলছে রমরমা অবৈধ বালু বাণিজ্য। 

    এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার ফোন করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন