ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের একলাফে লিটারপ্রতি ২০ টাকা মূল বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বরিশাল জেলা শাখা।

    বুধবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলচত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা সদস্য বীরেণ রায়।

    সমাবেশে বক্তব্য দেন সিপিবি বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা উপাধ্যক্ষ হারুন অর রশীদ।

    বক্তারা বলেন, এমনিতেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তার ওপর তেলের দাম বাড়ানোয় পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন খরচ একযোগে বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের ওপর, যা জনজীবনকে চরম সংকটে ফেলবে।

    তথ্য তুলে ধরে নেতারা জানান, ডিজেলের দাম ১৭.৮ শতাংশ বেড়ে ১৩৫ টাকা হওয়ায় সেচ ও কৃষিপণ্য উৎপাদন খরচ বহুগুণ বাড়বে। এছাড়া কেরোসিনের দাম ১২৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬২ টাকা করায় গ্রামীণ ও শহরের প্রান্তিক মানুষ চরম বিপর্যয়ে পড়বে।

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, বিগত ১১ বছরে সংস্থাটি প্রায় ৫২ হাজার কোটি টাকা মুনাফা করলেও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা সামাল দিতে কোনো জরুরি তহবিল গঠন করেনি। উপরন্তু গত পাঁচ মাসে তিনবার তেলের দাম বাড়িয়ে সরকার চরম জনবিরোধী অবস্থান নিয়েছে।

    সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিরসন এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন