ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার

    কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের উপযোগী ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

    নগরীর আমতলা মোড় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    সরোয়ার বলেন, উপযোগী শিক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করতে হবে, যাতে পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পায়।

    তিনি বলেন, বিএনপি সরকার মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে।

    তিনি আরও বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে গেছে। আমরা চাই শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে। শিক্ষার্থীরা যেন দেশের পাশাপাশি বিশ্বের শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

    জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সরোয়ার বলেন, আজকের এই সাফল্য তোমাদের ভবিষ্যতের পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। 

    প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল কিশোর মজলিস কমপ্লেক্সের চেয়ারম্যান কে এম শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান এবং বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল কবির।

    অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন