ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

    নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

    সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বরিশাল নগরীর সদর রোডের কার্যালয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আবু নাসের রহমাতুল্লাহ বলেন, নারীরা পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

    তিনি আরও বলেন, একটি সেলাই মেশিন একজন নারীর কাছে শুধু একটি যন্ত্র নয়; এটি নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখার সুযোগ। অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জবেদা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সদর উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন