ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন

    বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বিয়ের সাজে লামিয়া। সামনে নতুন জীবনের হাতছানি। চারপাশে হাসি-আনন্দ, অতিথিদের ব্যস্ততা আর বিয়ের আয়োজন। শুধু নেই বাবা-মা। দুই লাখ টাকা কাবিন। বর সেলিম গাজী—পেশায় অটোচালক।  অতিথিদের ভিড়, খাবারের গন্ধ, সাজসজ্জা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর এই বিয়েতে শূন্যতা বলতে ছিল —কনের পাশে বাবা-মা নেই।

    পিতা-মাতা হারা লামিয়া আক্তারের জীবনে আপন বলতে কেউ নেই। তবু বিয়ের দিন তাকে আপনজনহীন থাকতে হয়নি। বরিশালের সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটিই হয়ে উঠলো তার পরিবার।

    জীবনের নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে লামিয়ার পাশে দাঁড়ান সমাজসেবা পরিবারের সদস্যরা। পরিবারের মেয়ের বিয়ের মতো করেই সাজানো হয় আয়োজন। ছিল অতিথিদের আনাগোনা আর আনন্দ-উচ্ছ্বাসে। আপ্যায়নে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, সবজি, মুগডাল, মিষ্টি ও কোমল পানীয়।

    লামিয়ার বিয়েতে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড.এম. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির, বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজসহ অতিথিরা।

    একসময় যে মেয়েটির জীবনে পিতা-মাতার ছায়া হারিয়ে গিয়েছিল, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটিতে পাশে ছিল এই প্রতিষ্ঠান। দায়িত্বের গন্ডি পেরিয়ে এই সম্পর্ক হয়ে উঠেছিল আপনজনের মতো। সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি শুধু একটি প্রতিষ্ঠান নয়—লামিয়ার মতো মেয়েদের জন্য এটি নিজ আপন ঠিকানা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন