ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৫ জনকে জরিমানা

    মঠবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন 

    মঠবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শহরে নির্বাহী ম্যজিস্টেট শহর পরিদর্শণ করছে। পাশাপাশি ডাক্তার, সেনা বাহিনী, পুলিশ, আনসার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছা সেবী কর্মিরা টহলে রয়েছেন। 

    শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিং করছেন। এদিকে লকডাউন না মানায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা। 

    ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী আকাশ কুমার কুন্ডু, সরকারি ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর বরাত দিয়ে বলেন, কোভিট-১৯ মোকাবিলায় ১ জুলাই কঠোর লকডাউন বাস্তাবায়নে সারা দেশের ন্যায় মঠবাড়িয়ায় লকডাউন চলছে। আমাদের পুরো মঠবাড়িয়া উপজেলা নজরদারীতে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ