ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন

    কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নয় দফা দাবী আদায়ের লক্ষ্যে কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সিক্সলেন মহাসড়ক থেকে কুয়াকাটা জিরোপয়েন্ট পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

    কলাপাড়া " নাগরিক সমাজ" এর আয়োজনে  বুধবার (১ জুলাই)  সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে দাবী গুলো হলো ভাংগা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মান, পর্যটন শিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটা প্রস্তাবিত স্থানে বিমান বন্দর স্থাপন, ভাংগা রেলপথ কে কুয়াকাটা পর্যন্ত সংযোগ স্থাপন, নদীভাংগন রোধ করে টেকসই বেড়িবাঁধ নির্মান, বরিশাল-ভোলা সেতু নির্মান, ভোলার গ্যাস দিয়ে (ভোলা-বরিশাল-পটুয়াখালী) শিল্পাঞ্চল গড়ে তোলা।

    মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কলাপাড়া উপজেলার দু'টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের  বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মানববন্ধন উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সদস্য সচিব মুছা তাওহীদ নান্নু মুন্সী সহ নেতৃবৃন্দ। 

    এর আগে গত সোমবার এবং মঙ্গলবার নাগরিক সমাজ এবং বন্দর ব্যবসায়ী সমিতি মাইকিং করে সকল দোকান-পাট  বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহনের আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ