ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে

     খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলা রয়েছে। এরমধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত।

    এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, গত বছর (২০২৫) ঈদুল আজহায় ‘কালো মানিক’ নামে বিশাল আকৃতির একটি ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দিওয়ার বিষয় নিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে আলোচিত সেই ‘কালো মানিক’ বিক্রি করে আবারও আলোচনায় আসেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ