ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কারাগারে আবদুল মুহিত 

    কারাগারে আবদুল মুহিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার আবদুল মুহিতকে (৬৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

    বুধবার দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। 

    এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার চেষ্টার সময় মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুহিতকে আটক করা হয়। তিনি বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

    একইদিন মুহিত ও বাংকো  সিকিউরিটিজ লিমিটেডের চার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ মামলা করেন। 

    মামলার খবর শুনে গ্রেফতার এড়াতে আবদুল মুহিত গোপনে বিদেশে পালাতে চেয়েছিলেন বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

    মামলার অন্য আসামিরা হচ্ছেন- বাংকো সিকিউরিটিজের পরিচালক মো. শফিউল আজম (৪৫), ওয়ালিউল হাসান চৌধুরী (৪৬), নুরুল ইশাণ সাদাত (৪৫) ও এ মুনিম চৌধুরী (৭৬)। আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাত করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

    উল্লেখ্য, বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান বাংকো সিকিউরিটিজের লেনদেন গত ১৫ জুন থেকে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি বাংকো সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নং-৬০৩) শেয়ার লেনদেন বা ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় ডিএসই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ