ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে কিশোরকে ডেকে নিয়ে হত্যা, আটক ৩

    কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে কিশোরকে ডেকে নিয়ে হত্যা, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

    নিহত তাজুল ইসলাম সম্প্রতি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। তার বাবার নাম ফারুক হাওলাদার। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার  ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে স্থানীয়রা করে পুলিশের হাতে তুলে দেয়।

    কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ