ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুই মাদ্রাসা ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

    দুই মাদ্রাসা ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা দারুস সালাশ ইসলামিয়া মাদ্রাসায়। আহতরা হলেন- উপজেলার জিয়াকুলী গ্রামের বাদল মোল্যার ছেলে নিজাম (৯) ও জলফত জমাদ্দারের ছেলে আশিক (১০)। 

    দুই শিক্ষার্থীই উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।  জানা গেছে, বুধবার মাদ্রাসায় ফজরের নামাজের পর শিক্ষার্থীদের নিয়ে তালিম চলছিল। এসময় হেফজ বিভাগের ছাত্র নিজাম ও আশিক বসে বসে ঘুমাচ্ছিল। মাদ্রাসার শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম দুই ছাত্র দাঁড় করিয়ে একে অপরের মাথায় সাজোরে আঘাত করে। এতে দুইজনের মাথা ফেটে যায়। পরে পার্শ্ববর্তী পোড়াদিয়া বাজরে গ্রাম্য চিকিৎসকের নিকট এনে দুই জনের মাথায় সেলাই দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

    এ ঘটনার পর শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম মাদ্রাসা থেকে পালিয়ে যায়। আহত শিক্ষার্থী নিজামের বাবা বাদল মোল্যা অভিযোগ করে বলের তার ছেলে হেফজ বিভাগে পড়ে। তার শিশু ছেলে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় বসে তালিম শুনছিল। এসময় হুজুর তার ছেলেকে অপর একটি ছেলের মাথায় সাজোরে আঘাত করে। এতে দুজনের মাথা ফেটে যায়। 

    আমার ছেলের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।  মাদ্রাসার মোহতামিম আবু বকর সিদ্দিক বলেন, আমি মাদ্রাসায় ছিলাম না। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ