ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

    বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ
    বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসাইন-। ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. শামীম হোসাইন।

    বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    ফেসবুক পোস্টে শামীম হোসাইন লিখেন, আমি মো. শামীম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম।


    তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসাইন বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিসিয়ালি পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর বাইরে বিস্তারিত আর কিছু বলতে চাই না। তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই জানতে পেরেছি। এ বিষয়ে শামীম হোসাইন অফিশিয়ালি এখনো কিছু জানাননি। সবার ব্যক্তিস্বাধীনতা আছে। কেউ যদি পদত্যাগ করেন, তবে এখানে কিছু বলার নেই। তার জন্য শুভকামনা রইলো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ