ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • হঠাৎ অশান্ত পবিপ্রবি ক্যাম্পাস 

    বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পণ্ড, কয়েক শিক্ষক আহত

    বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পণ্ড, কয়েক শিক্ষক আহত
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফের নেতৃত্বে একদল লোক এ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

    (১১ মে) সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলমান মানববন্ধন কর্মসূচি চলকালে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    আন্দোলনরত শিক্ষকরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার অভিযোগ তুলে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এসময় একদল লোক এসে কর্মসূচিতে হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

    বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি আবু বক্কর জানান, শিক্ষক কর্মকর্তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করেই রিপন শরীফ ৮-১০টি মোটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়।

    হামলায় আহত হয়েছেন প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. খোকন হোসেন, প্রফেসর ড. আব্দুর রশিদ, প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার, প্রফেসর ড. এম এইচ কাউসার ও প্রফেসর ড. তন্বী চন্দ।

    আহত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টারসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।

    অভিযোগের বিষয়ে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফ বলেন, কিছু শিক্ষক তাদের পছন্দের ভিসি না হলে মব সৃষ্টি করেন। একটি চক্র এখনও বিশ্ববিদ্যালয়ের ভেতরে সক্রিয় রয়েছে।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, বর্তমান ভিসির বিভিন্ন অনিয়মের অভিযোগে অপসারণ দাবিতে মানববন্ধন চলছিল। এসময় বিপরীত পক্ষের লোকজন এসে হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ অবস্থান করতে পারে না, তাই বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ মোতায়েন আছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ