ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১২ মৃত্যু

    করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১২ মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

    বুধবার (৩০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৫ জন রয়েছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোর একজন।

    রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৪৩টি নমুনায় ২৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ।

    উল্লেখ্য, চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হলো। এর আগে গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ