ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
  • স্কুল ছুটির পর রাস্তা পারাপার হতে গিয়ে অঘটন

    বরিশাল নগরীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

    বরিশাল নগরীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর
    সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত চৈতি বরিশাল মহানগরীর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। (০৮ এপ্রিল) বুধবার দুপুরে স্কুল ছুটির পর স্কুলের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী।

    আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
     
    ওসি জানান, চৈতি তার মায়ের সঙ্গে জিয়া সড়ক এলাকার বাংলালিংক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।
     
    তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্কুলের শিক্ষকরা অভিযোগ করেছেন, স্কুলের সামনে গতিরোধক নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছে ছয় মাস ধরে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ