ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
  • গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

    যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল চান ডা. মনীষা

    যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল চান ডা. মনীষা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৬ এপ্রিল) সোমবার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্ত্তী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানের ৬০ ঘণ্টা আগে কেন এই চুক্তি করতে হয়েছিল যে চুক্তির মধ্যে ১৫৮ বার লেখা আছে বাংলাদেশ কী করবে, অপর দিকে যুক্তরাষ্ট্র কী করবে সেটা লেখা আছে মাত্র ৯ বার। যার মানে যুক্তরাষ্ট্র করবে খুবই কম আর বাংলাদেশ করবে খুব বেশি।”

    মনীষা চক্রবর্ত্তী আরও বলেন, “কী করবে বাংলাদেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে গম কিনবে, তুলা কিনবে। এবং সেই তুলা, গম কিনতে সাধারণ বাজারের থেকে অনেক বেশি টাকা দিতে হবে। এসব কিনবে আমাদের ব্যবসায়ীরা। আবার পারমাণবিক কোনো কিছু কিনতে পারব না সেটাও লেখা আছে।” মনীষা চক্রবর্ত্তী আরও বলেন, “আবার চীন ও রাশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য করলে যুক্তরাষ্ট্র দন্ডমূলক শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র কারো ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা বসালে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে।” 

    এসময় অন্যান্য বক্তারা বলেন, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মার্কিন ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে। যেখানে বাংলাদেশ পাবে মাত্র ১ হাজার ৬৩৮টি পণ্যে সুবিধা। যার ফলে বাংলাদেশ বার্ষিক ১ হাজার ৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারাবে। 

    গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বরিশাল জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরণ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল সাত্তার, কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ