ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় চার্জশীটভুক্ত পলাতক ৪ আসামী গ্রেফতার

    মঠবাড়িয়ায় চার্জশীটভুক্ত পলাতক ৪ আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার চার্জশীটভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বড় শিংগা গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃতরা হলেন বড় শিংগা গ্রামের মৃত হাবিব আকনের ছেলে মজিবর আকন (৪২), মোহাম্মদ আলীর ছেলে হানিফ মিয়া (২২) ও হাসান মিয়া (১৯), মিজান আকনের ছেলে ইয়াসিন (১৮)। 

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচশত কুড়া গ্রামের মৃত নুরুল হক হাওলদারের ছেলে মোশাররফ হোসাইনের সাথে বড় শিংগা গ্রামের মৃত হাবিব আকনের ছেলে মিজান আকনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী আসামীরা ৬জনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

    এঘটনায় মোশাররফ হোসাইন বাদী হয়ে ৩৩জনকে আসামী মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম তদন্ত শেষে ১৭ মে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।  এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ