ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিমানবন্দর থেকে আটক বানকোর চেয়ারম্যান মুহিত

     বিমানবন্দর থেকে আটক বানকোর চেয়ারম্যান মুহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিনিয়োগকারীদের প্রায় ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সমঝোতার কথা বলে মুহিত দেশ ত্যাগ করছিলেন।

    পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুন) সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। 

    বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

    রেজাউল করিম বলেন, বানকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামিউল ইসলাম ও চেয়ারম্যান আব্দুল মুহিতসহ পরিচালনা পর্ষদের আট জন এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আজ সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।


    ডিএসইর এমডি  বলেন, ব্রিটিশ নাগরিক মুহিতকে ইমিগ্রেশন অফিস থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএসইর পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি মতিঝিল থানা থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঠানো হয়েছে।

    এমডি বলেন, তিনি একদিকে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার কথা বলে আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, অন্যদিকে দেশ ত্যাগ করছিলেন।

    বিনিয়োগকারীদের সমন্বিত হিসাবের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৫ জুন (মঙ্গলবার) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বানকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ব্রোকার হাউজটির পরিচালক ও পরিবারের সদস্যরা যাতে বিদেশে যেতে না পারেন সে ব্যাপারে পদক্ষেপ নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে ডিএসই।

    এতে বলা হয়, বানকোর কনসোলিডেটেড কাস্টমার একাউন্টে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি রয়েছে। অর্থাৎ তারা গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ