ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফিরবেন লেখালেখিতে

    বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফিরবেন লেখালেখিতে
    পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দায়িত্ব শেষ করে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

    এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।

    বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।’


    উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো পূর্ণতা বা অপূর্ণতা থেকে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘ভালো-মন্দ মিলিয়েই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ