ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ 

    মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে ভোটকেন্দ্র সীমানার মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    নিহত মো. বাদশা বেপারী (৬৫), ওই দাউদ খালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হারজি নল বুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেন বেপারীর ছেলে । 

    স্থানীয় সূত্রে জানা যায়,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তিনি কেএম ইউসুফ আলী স্কুল ভোট কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়িতে ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে জানাজা নামাজ বাদ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ