ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর

    এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এককভাবে হাতপাখা প্রতীক নিয়ে যখন আমরা নির্বাচনি ময়দানে নামলাম, তখন অনেকে আমাদের দেখে হেসেছিলেন। ভেবেছিলেন পীর সাহেব বুঝি একা হয়ে গেছেন। কিন্তু পটুয়াখালী প্রমাণ করেছে ইসলামী আন্দোলন একা নয়, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ এবং এ দেশের ইসলামপ্রেমী জনতা রয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমির মুফতি রেজাউল করিম বলেন, এই আসনে কিছু জটিলতার কারণে আমরা মাত্র দুই ঘণ্টার সিদ্ধান্তে আবুল হাসান বুখারী সাহেবকে প্রার্থী ঘোষণা করেছিলাম। কিন্তু আজ এখানে আসার পর আপনাদের স্বতঃস্ফূর্ত গণজোয়ার দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আমি বিশ্বাস করি, পটুয়াখালীবাসী হাতপাখা প্রতীককেই বেছে নেবে।

    তিনি আরও বলেন, ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়— দেশ, মানুষ ও ইসলামের কল্যাণই ইসলামি আন্দোলনের রাজনীতির মূল দর্শন। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং মানবকল্যাণের লক্ষ্যেই সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে।

    জনসভায় একটি সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, শিশু মায়ের কোলে ফিরে পাবে এবং আযানের ধ্বনিতে দিনের সূচনা হবে। একসময় এমন একটি সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি।

    জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ এবং পটুয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী আতাউল্লাহ বুখারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ