ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • খালেদা জিয়ার মৃত্যু

    ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
    খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ/ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। এ উপলক্ষে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

    বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হাইকমিশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানান।

    এ সময় প্রেস কাউন্সেলর মো. তৈয়ব আলী ও কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমিও সেখানে উপস্থিত ছিলেন।

    শোকবইয়ে স্বাক্ষরকালে বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শাহবাজ শরিফ।

    তিনি বলেন, জনসেবায় নিবেদিত এই নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ও অনুপ্রেরণাদায়ক উত্তরাধিকার রেখে গেছেন। পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

    শোকবার্তা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার পরিবার, গুণগ্রাহী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    একই সঙ্গে তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানান।

    এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং বাংলাদেশ হাইকমিশনে এসে শোকবইয়ে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ