ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নেছারাবাদে ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগী শনাক্ত

     নেছারাবাদে ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগী শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্য ডাক্তার, উপজেলা প্রশাসনের লোক রয়েছে। গত ২৪ ঘন্টায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে।

    এর আগের দিন রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারহা এর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, রবিবার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া, অত্র হাসপাতালের ডা. ফারহা এর নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত ৮ জন ব্যক্তি সবাই হোম কোয়ারেইন্টেনে আছেন। ডা. ফারহা এর শ্বাস কষ্ট রয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি শঙ্কা মুক্ত আছেন।

    এদিকে, করোনা প্রার্দুভাবে নেছারাবাদে চলছে কঠোর লকডাউন। জরুরী সেবা ছাড়া বন্ধ রয়েছে উপজেলার পৌর শহরের সমস্ত দোকানপাট। রাস্তায় রিক্সা ছাড়া চলছেনা কোন যানবাহন।

    লকডাউন কার্যকর করতে পুলিশ ও উপজেলা প্রশাসনকে হ্যান্ডমাইক হাতে নিয়ে পৌর শহরের মধ্য সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা গেছে। আইন অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ