ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ‌‌'পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা বলে'

    ‌‌'পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা বলে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে।

    আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    'জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না' বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, 'এদেশের সকল অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা।'

    জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ভুলে গেছেন তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে? তা দেশের মানুষ ভালো করেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনুন।

    বিএনপি নেতারা জনগণের জেগে ওঠার কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ