ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’ আমতলীতে যাত্রীবাহী ব‍াসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ডেঙ্গু প্রতিরোধে নামছে মোবাইল টিম, এডিসের লার্ভা পেলেই জরিমানা বরিশালে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু 
  • হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

    হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ শুরু করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস/ছবি-সংগৃহীত 
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

    বিক্ষোভের শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। স্লোগানে বলেন, ‘আমি কে তুমি হাদি হাদি’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাব’।

    এছাড়া একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ শুরু করে জুমার নামাজ শেষে। এছাড়া বিক্ষোভ করছে সম্মিলিত জুলাই জোট নামের আরেকটি সংগঠন।

    জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে খবর আসে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ