ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইব্রাহীম বেপারী (২০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। নিহত ইব্রাহীম উপজেলার বড়মাছুয়া গ্রামের আবু হানিফ বেপারীর ছেলে। 

    থানা সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া গ্রামের ইজিবাইক চালক ইব্রাহীম বেপারী রোববার রাতে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ্য অবস্থায় গভীর রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ইব্রাহীম মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের লোকজনের সাথে অভিমান করে ইব্রাহীম চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ