ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • দুদক চেয়ারম্যান

    দুদকের আসামি হতে পারে এমন লোক নির্বাচিত হলে পরিণতি আগের মতোই হবে

    দুদকের আসামি হতে পারে এমন লোক নির্বাচিত হলে পরিণতি আগের মতোই হবে
    সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদকের মামলার আসামি হতে পারে এমন লোককে নির্বাচনে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে। যে দলেরই হোক সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে সেটা, বড় ব্যাপার না, দেখতে হবে লোকটা সৎ কি-না।

    রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি ৫.২ একর দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান মেলে। পরে দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি।

    তিনি আরও বলেন, প্রার্থীরা হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসাব দিতে হয়। কেউ গোপন করলে, তা খুঁজে বের করে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য গণমাধ্যমকে আহ্বান জানান তিনি। দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই, তবে নানা সীমাবদ্ধতা আছে।

    দুদক চেয়ারম্যান বলেন, দুদক বিচারকারী না, দুদকের দায়িত্ব মামলার তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন। বিচারের দায়িত্ব আদালতের। পরে তিনি দুদকের গণশুনানিতে অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ