ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে গ্রাম পুলিশ সদস্যের ওপর দূর্বৃত্তদের হামলা, গ্রেফতার তিন

    কাউখালীতে গ্রাম পুলিশ সদস্যের ওপর দূর্বৃত্তদের হামলা, গ্রেফতার তিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল আলীম হাওলাদার(৫৪) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ দূর্বৃত্তের দল। রবিবার দিনগত রাতে গ্রাম্য বাজার থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ওই গ্রাম পুলিশ সদস্য এ হামলার শিকার হন। 

    এ ঘটনায় পুলিশ সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুর রহমান খন্দকারের দুই ছেলে সফিকুল ইসলাম উজ্জল(২২), আলীম খন্দকার(৩২) ও একই গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে সফিকুল ইসলাম সবুজ(১৯) ।

    থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কেউন্দিয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলীম হাওলাদার রবিবার রাত ১২টার দিকে কেউন্দিয়া গ্রাম্য বাজার খেকে বাড়ি ফিরছিলেন। এসময় পথে একই গ্রামের সফিকুল ইসলাম সবুজের নেতৃত্বে ছয় জনের সংঘবদ্ধ দূর্বৃত্তরা মিলে লোহার রড দিয়ে গ্রাম পুলিশ সদ্যের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরদের লোহার রডের পিটুনীতে তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। 

    এসময় তিনি আর্ত চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা আর্ত চিৎকার শুনে এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। আহত গ্রাম পুলিশ সদস্যকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ সদস্য বাদি হয়ে ছয় জনকে আসামী করে সোমবার কাউখালী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।  

    কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আহত গ্রাম পুলিশ সদস্য বাদি হয়ে ছয় জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ