ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • অপেক্ষা করবো, এরপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে

    অপেক্ষা করবো, এরপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে
    সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনায় ব্যর্থ হলে সরকার কী করবে, এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো আলটিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করবো, তারপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।

    সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, গত সপ্তাহে তিনি বলেছিলেন সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে তারা কি এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন? জবাবে আসিফ নজরুল বলেন, আমি বলেছিলাম, প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা সে অবস্থান থেকে মোটেও সরে আসিনি।

    তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা, এটাকে আপনারা ‘গুড গেসচার’ হিসেবেই দেখতে পারেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ