ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

    দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

    ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যে দল নিবন্ধনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আগামীকাল সোমবার এসব বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

    রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

    তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।

    এসময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।

    সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তা-ও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে বলে জানান তিনি।

    ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।

    আখতার আহমেদ বলেন, কর্মপরিকল্পনা যা-ই হোক আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। তবে সবকিছু শতভাগ করা সম্ভব নয়, এটি আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ