ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জাল কাগজ দিয়ে ঋণ নিতে গিয়ে নেছারাবাদে আটক ১

    জাল কাগজ দিয়ে ঋণ নিতে গিয়ে নেছারাবাদে আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জাল কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে ঋণ তুলতে গেলে ১ ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটককৃত আনোয়ারুল ইসলাম (৩০) নেছারাবাদ উপজেলার অলঙ্কারকাঠী গ্রামের আশ্রাফ আলীর পুত্র।

    রোববার (২৭ জুন) বিকালে তাকে জগন্নাথকাঠী বাজার থেকে আটক করা হয় বলে জানিয়েছেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বশির গাজী।

    নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বশির গাজী জানিয়েছেন, আটককৃত আনোয়ার বিএস খতিয়ান ও দাখিলার জাল কাগজপত্র দিয়ে কৃষি ব্যাংকে ঋণের আবেদন করেছিলেন। কৃষি ব্যাংক থেকে যাচাই বাছাইয়ের পর তার কাগজপত্রে ঝামেলা মনে হলে তারা আমাকে জানায়। 

    পরে অনেক খোজার পর তাকে জগন্নাথকাঠী বাজার থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে থানায় হস্তান্তর করা হচ্ছে।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসাইন জানান, নেছারাবাদ থানায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ