ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে'

    'অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি গুরুত্বপূর্ণ আদালত। এখানে সিভিল কোর্টে ৫৬০০ মামলা ও ম্যাজিষ্ট্রেসিতে ২১০০ মামলা বিচারাধীন রয়েছে। এখানে রয়েছে সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। তাই অচিরেই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।

    শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন,  এ আদালতকে দেশের অন্য চোকি আদালতের সাথে তুলনা না করে বিশেষ নজর দিতে হবে। বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালাতে গেলে এখানে যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। 

    বিচারপতি জেবিএম হাসান বলেন,  আইনজীবী ও বিচারক একই পাখির দু'টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে।

    এর আগে বিচারপতি জেবিএম হাসান সকালে পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে কলাপাড়া বার ভবনে এলে জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

    পরে তিনি বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

    পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ'র  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ,  কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

    এ সময় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, পটুয়াখালী যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান সহ কলাপাড়া চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ