ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাদকাসক্ত যুবকের দায়ের কোপে প্রাণ গেলো শিশুর

    মাদকাসক্ত যুবকের দায়ের কোপে প্রাণ গেলো শিশুর
    নিহত শিশু শাফায়েত হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় সবুজ মৃধা (২৫) নামে মাদকাসক্ত যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরহোসনাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

    নিহত শিশুর নাম শাফায়েত হোসেন (৮)। সে ওই এলাকার জামাল ব্যাপারীর ছেলে। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মৃধা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভয়-ভীতি দেখাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে শুরু করেন। এতে শিশু ও নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন। পরে নিজেকে রক্ষার জন্য তিনি দৌড়ে একটি গাছের মগডালে অবস্থান নেয় এবং নিজের শরীর ব্লেড ও দা দিয়ে আঘাত করতে থাকেন।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, সবুজ মৃধাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ