ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টানা তিনদিন বাড়লো সোনার দাম, ভরি ২০৯১০১ টাকা

    টানা তিনদিন বাড়লো সোনার দাম, ভরি ২০৯১০১ টাকা
    সোনার দাম বাড়ছেই/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। এতে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৯০৬ টাকা। এতে এক ভরি সোনার দাম উঠেছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    বুধবার (৮ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে বুধবার থেকে সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের প্রতি ভরি সোনার দাম উঠে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেলো।

    এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৬৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৮২৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

    এর আগে মঙ্গলবার ঘোষণা দিয়ে আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ২০২ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ২৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। বুধবার এ দামে সোনা বিক্রি হয়েছে।


    সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপায় ৩২৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপায় ১ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপায় ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপায় ৮২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৬ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ