ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি
  • সারজিস আলম

    দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি

    দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    সারজিস আলম বলেন, সম্প্রতি দুইটি টেলিভিশনের অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আমরা শুনেছি এই টেলিভিশনে মালিকপক্ষে একজন এনসিপির নেতা রয়েছেন। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি শুধু এনসিপি নয় জামায়াত, বিএনপির অনেক নেতা এ টেলিভিশনের সঙ্গে যুক্ত। শুধু এনসিপিকে ফোকাস করা হচ্ছে।

    তিনি বলেন, আমরা মনে করি, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। আমরা চাই মিডিয়া মিডিয়ার স্থানে থাকুক। সাংবাদিকদের পেশাগত কাজে যেন কেউ বাঁধা না দেয়।

    এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যে যেভাবেই বলুক না কেন, যেখানে বসে বৈঠক হোক না কেন, আওয়ামী লীগ আর ফেরত আসবে না। যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরত আসার চিন্তা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, এসব স্বপ্ন দেখা বন্ধ করেন, নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদেরও সে পথে যেতে হবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ