ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • থানায় পরীমণি

    থানায় পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দায়ের করা মামলার প্রয়োজনে চিত্রনায়িকা পরীমণি এসেছেন ঢাকার সাভার মডেল থানায়। এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে ৫ দিনের রিমান্ডে থানায় আনা হয়।

    রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে পরীমণি একটি সাদা প্রাইভেট কারে সাভার মডেল থানায় আসেন। তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেছেন।

    জানা যায়, মামলার প্রয়োজনে পরীমণিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে। পরীমণি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমণি সাভার থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

    প্রসঙ্গত, গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ