ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাউফলে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

    বাউফলে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পাশে একটি নীল রঙের প্যান্ট পড়ে থাকতে দেখা গেছে। নিহত শিশুর বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


    শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশ।

    কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে দূর থেকে এটি যে মানুষের মরদেহ তা বোঝা যায়নি। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া হয় এটি শিশুর মরদেহ। কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ