ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার স্বাধীন: র‌্যাব

    সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার স্বাধীন: র‌্যাব
    সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার একেএম এ মামুন খান চিশতি। ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন র‌্যাবের হাতে গ্রেফতার আসামি স্বাধীন।

    শনিবার বেলা ১১টায় গাজীপুরে পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার একেএম এ মামুন খান চিশতি।

    তিনি জানান, স্বাধীন এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।

    তিনি আরো জানান, ভিডিও ফুটেজ ও ফোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। তুহিন হত্যায় র‌্যাব একজন ও গাজীপুর মহানগর পুলিশ আরো ছয়জনকে গ্রেফতার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ