ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস ব্যাপি ফলদ বৃক্ষরোপণ

     মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস ব্যাপি ফলদ বৃক্ষরোপণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃক্ষরোপণ মৌসুমে মানুষকে উৎসাহিত করতে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

    আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম উপজেলা পরিষদ মসজিদ চত্বরে মাস ব্যাপি এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি আম,কাঁঠাল ও কাউফল গাছের চারা রোপণ করেন।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর , সাধারণ সম্পাদক মনির হোসেন আকন,সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মেহেদী হাসান, ইসরাত জাহান মমতাজ, মো. গাজী মাসুদ, এসএম আকাশ  মো. আবুল বাশার ও রুবেল মিয়া নাহিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    মাসব্যাপি এ বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ১১টি ইউনিয়ন  পরিষদ চত্বর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ,মন্দির চত্বরে আম, জাম, কাঁঠাল, কদবেল, কাউফল, নারিকেল, লটকনসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করা হবে।

    এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় পরিবেশ উদ্যোগ। এমন কর্মসূচিতে সাধারণ মানুষ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নে উৎসাহিত হবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ